রিপোর্টার : Deshkal বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান (অব.), এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, টিই। এর আগে গত ১৫ নভেম্বর সরকার তাঁকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। উক্ত নিয়োগ আদেশের প্রেক্ষিতে ১৮ নভেম্বর ২০২৬ তারিখ তিনি বিটিআরসি’র চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান (অব.) বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিটিআরসিতেও তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কমিশনের স্পেকট্রাম বিভাগ