প্রকাশিত : রবিবার , ৫ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:০১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , সকাল ০৭:৪৫
রিপোর্টার : ছরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রিপোর্টার : Deshkal

দেশের অন্যতম বহুল প্রচারিত  স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির এক যুগ পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  হয়েছে। রোববার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

অনুষ্ঠানে যমুনা টিভি'র আরও সমৃদ্ধি কামনা করে সকলেই বক্তব্য রাখেন। যমুনা টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হাজি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ও সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, ভাঙ্গা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কাউসার আহমেদ, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক রমজান শিকদার, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সাইফুল্লাহ শাকিল, দৈনিক কালের কন্ঠ পত্রিকা সাংবাদিক দিলীপ দাস, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক সুবোধ চন্দ্র মালো, এশিয়ান এইজ পত্রিকার সাংবাদিক মেজবাহ উদ্দিন, অবজারভার পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান তুরান, দৈনিক দেশ কাল পত্রিকা সাংবাদিক  ছরোয়ার  হোসেন, জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম, প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক জাকির মুন্সি, সিএনএন বাংলা টেলিভিশনের সাংবাদিক শাহাদাত হোসেন, সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক সোহাগ মাতুব্বর, সাংবাদিক নিওন মোল্লা, সাংবাদিক জুবায়ের রহমান, সাংবাদিক সুমন প্রমুখ