রিপোর্টার : Deshkal শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন পৌঁছালে পেছন থেকে কাভার্ড ভ্যান ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।