রিপোর্টার : Deshkal অবশেষে অনেক জল্পনা- কল্পনা ও নানাবিধ সমস্যা কাটিয়ে আশুগঞ্জ -নবীনগর রোডের আশুগঞ্জ উপজেলার ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেক বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে
আড়াইসিধা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত এল,এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মহাম্মদ ছড়ার সঞ্চালনায় ও আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম মিঠুর সার্বিক তত্বাধানে
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার,জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মানস চন্দ্র দাস,আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী রবিউস সারোযার,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেরিম পারভেজ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী সহ ক্ষতিগ্রস্ত ভুমি মালিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও এরাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে
আশুগঞ্জ উপজেলার ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেকের মাধ্যমে
১৮ জনকে মোট-৪ কোটি আটান্ন লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এ রাস্তাটির দৈর্ঘ প্রায ২০ কিলোমিটার আর তার ব্যয় প্রায় ৬০৭ কোটি টাকা।
জেলা প্রশাসকের আগমনকে ঘিরে পরিষদের সকল সদস্যদের মাঝে যেন আনন্দের বন্যা বইছিল। ইউনিয়নের নির্বাচিত সকল সদস্য ও উপস্থিত সকলে জেলা প্রশাসককে ফুর দিয়ে বরণ করে নিযেছিরেন।
অপরদিকে, চলতি বছরের বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার(২১ মে) সকালে আশুগঞ্জ উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহানা সুলতানা এবং খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (এলএসডি) শিমুল দে, আশুগঞ্জ উপজেলা চাতালকল অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, ধান- চাউল ব্যবসায়ী ইমরান মোল্লা, হাসান ইমরানসহ চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ৫৮ হাজার ৮৬২ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯০ মেট্রিকটন আতব চাউল ও ৩৬ টাকা কেজি দরে ৪৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এসময় আগত অতিথিরা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে বোরো ধান-চাল সংগ্রহ করতে হবে। ধান ও চালের গুণগতমান যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না বলে সংশ্লিষ্টদের স্পষ্ট জানিয়ে দেন।