প্রকাশিত : রবিবার , ৩১ মে ২০২৬ , দুপুর ০১:৩৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১ জুন ২০২৬ , রাত ১২:৩৯
রিপোর্টার : শরীয়তপুর প্রতিনিধি, রকি আহমেদ

শরীয়তপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক।


রিপোর্টার : Deshkal

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক উৎসবমুখর ও ঐতিহাসিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর   প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান। শনিবার (৩০ মে) সকাল থেকে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। দীর্ঘ ৩৬ বছর পর আয়োজিত এই পুনর্মিলন ও অভিষেককে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, নুরুল আমিন রবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন, শফিকুর রহমান কিরণ, সংসদ সদস্য, শরীয়তপুর-২ সাঈদ আহমেদ আসলাম, সংসদ সদস্য, শরীয়তপুর-১ শওকত আরা আক্তার, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন। সরদার একেএম নাসির উদ্দিন কালু, প্রশাসক, জেলা পরিষদ। প্রত্যয় হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক। তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এছাড়াও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আব্দুর রহিম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান মাদবর। জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢাকা থেকে আগত আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিরা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের ওপর বিশেষ জোর দেন।বক্তারা আরও বলেন, একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ জেলার সার্বিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।

এ সময়, অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন, আবুল হোসেন সরদার, সভাপতি। নুরুল আমিন রবিন, সাধারণ সম্পাদক। সহ-সভাপতি, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান। এস এম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক। আশিকুর রহমান হৃদয়, সহ-সাধারণ সম্পাদক। বিএম ইস্রাফিল, সাংগঠনিক সম্পাদক।ছগির হোসেন, কোষাধ্যক্ষ। জামাল মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক। মঞ্জুরুল ইসলাম রনি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। শরিফুল আলম ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। হাফেজ মোহাম্মদ আল-আমিন, দপ্তর সম্পাদক। সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক। সোহেল রানা, আইন সম্পাদক এবং আলমগীর হোসেন, ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক। এছাড়া কার্যনির্বাহী সদস্য, ইসাহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী।

পরস্পর সৌহার্দ্য বিনিময়, পেশাদারিত্ব বজায় রাখা এবং জেলার ইতিবাচক চিত্র দেশ ও বিশ্বের দরবারে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।