প্রকাশিত : শনিবার , ১৩ জুন ২০২৬ , রাত ০৯:৩১।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৪ জুন ২০২৬ , রাত ০১:৩৩
রিপোর্টার : আশীষ সাহা , কসবা প্রতিনিধি:

কসবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ


রিপোর্টার : Deshkal

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কিত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনাকে ঘিরেই চলছে পুরো এলাকায় জুড়ে চরম উত্তেজনা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমিন সুলতানা বলেন , সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।