প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২ জুলাই ২০২৬ , রাত ০৮:৩১।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০১:২১
রিপোর্টার : নিজস্ব প্রতিনিধিঃ

রাকাব, নওগাঁ জোনের সাফল্যের ইতিহাসে আরেকটি নতুন গল্পগাঁথা


রিপোর্টার : Deshkal

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), নওগাঁ জোন ৩০.০৬.২০২৬ ভিত্তিক সদ্য সমাপ্ত বার্ষিক হিসাব সমাপনীতে ১৭ কোটি ২৪ লক্ষ টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে । এই গৌরবময় অর্জনের মাধ্যমে আমরা রাজশাহী বিভাগের মধ্যে 'প্রথম' স্থান অধিকার করার কৃতিত্ব লাভ করেছি। 

সমগ্র বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, বিপণন, বাজার ব্যবস্থাপনা এবং সিএমএসএমই (ঈগঝগঊ) খাতের বিকাশে রাকাব সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। সরকারি সব এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করেও, দিনশেষে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এই বিশাল মুনাফা অর্জন আমাদের একটি বড় মাইলফলক।

রাকাব-নওগাঁ জোনের প্রধান উপমহাব্যবস্হাপক (ডিজিএম) মোঃ রুহুুল আমিন বলেন, এই সাফল্যের নেপথ্যের নায়কদের প্রতি কৃতজ্ঞতা জানাই।  বিশাল এই অর্জনের সমস্ত কৃতিত্ব আমি উৎসর্গ করতে চাই আমাদের সদাশয় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, যাঁদের সঠিক দিকনির্দেশনা আমাদের এই পথ দেখিয়েছে।

তিনি আরো জানান, নওগাঁ জোনের প্রতিটি মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা-কর্মচারীকে, যাঁদের দিনরাত এক করা অক্লান্ত পরিশ্রম আজ আমাদের শীর্ষে নিয়ে গেছে। আমাদের সম্মানিত গ্রাহক, অংশীজন এবং সকল শুভানুধ্যায়ীদের, যাঁদের অবিচল আস্থা ও ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি।

এই জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আগামী দিনে আরও দারুণ কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি রইল। নওগাঁ জোনের এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক।