প্রকাশিত : শনিবার , ১৮ জুলাই ২০২৬ , দুপুর ০২:৪৬।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ২২ জুলাই ২০২৬ , রাত ০৯:০৬
রিপোর্টার : আশীষ সাহা কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরশহরে শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মীয় উৎসব ও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


রিপোর্টার : Md Al-amin Chawdhury

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে টায় দিকে আখাউড়া রাধামাধব কেন্দ্রীয় মন্দির থেকে  পূজা-অর্চনা, কীর্তনে মাধ্যমে  বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী  ভক্তরা এসে একএিত হয়ে মিলনমেলা রুপ নেয়। 

তারপর রাধামাধব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় নিয়মমোতাবেক শেষে রথে জগন্নাথ ,বলরাম শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাস পাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সময় ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। নারী, পুরুষ শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। 

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা  মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে

উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। 

 

রথযাএা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব মো:হুমায়ুন রহমান নয়ন,আরিফুল হক,বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, পৌরসভা নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন (ঠান্ডু) প্রমুখ।