রিপোর্টার : Md Al-amin Chawdhury ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরে শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের হামলায়
হামদু মিয়া (৫৩) নামের একজন নিহত হয়েছে।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত
হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় জুড়েই আতংকিত পরিস্থিতি বিরাজ করছে। নিহত হামদু মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দের হাটির বাসিন্দা। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ
ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই পাড়ার
আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) এর মধ্যে লুডু
খেলাকে কেন্দ্র করে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের
লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র
করে সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দুপক্ষের
মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
বিজয়নগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা মে: সুমন ভূইয়া জানান,উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া সংঘর্ষের হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত রোগীরা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে এসেছেন আর আমাদের জরুরি
বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।
বিজয়নগর
থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান,উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দের হাটির বাসিন্দা হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দুপক্ষের
মধ্যে সংঘর্ষে নিহত একজনের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।