প্রকাশিত : বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , রাত ১০:২৭।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ , রাত ০১:২৪
রিপোর্টার : জহির সিকদার, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

আশুগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুশ পালিত!জুলুসের মিছিলে হাজারো মুসল্লীদের ঢল


রিপোর্টার : Deshkal

আশুগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধধ্য দিয়ে পবিত্র  জশনে জুলুশ পালন করা হয়েছে। 
বুধবার ২৬ আগষ্ট সকারে  আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ উপজেলার উদ্যোগে  
চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার মাঠ থেকে জশনে জুলুসের মিছিল বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর প্রদক্ষিণ শেষে পুনরায জশনে জুলুসের মিছিলটি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে  এসে পুনরায় ধর্মপ্রাণ মুসল্লীরা একত্রিত হয়। পরে সেখানে তারা নবীর শানে গজল  ও  দরুদ  এবং জিকিরে মেতে ওঠেন। 

উক্ত পবিত্র  জশনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি)  কাজী রবিউস সারোয়ার।  এতে সভাপতি ত্ব করেন চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও মরহুম  আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সুযোগ্য উত্তরসুরী কাজী মোঃ মহিুউদ্দিন মোল্লা।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জশনে জুলুস বাস্তবায়ন কমিটির আহবায়ক ক্বারী নূরুল ইসলাম  আলকাদেরী। েছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ ানিসুর রহমান,গজল ও দরুদের মিষ্টভাষী বক্তা ক্বারী মোঃ আল- আমিন ছাড়াও উপজেলার বিভিন্ন  মাদ্রাসার ক্বারী,মৌলানা,হাফেজ ও বিভিন্ন ধর্মপ্রাণ  ওলামায়ে কেরামগণ। 

অনুষ্ঠিত  উক্ত জশনে জুলুসের মিছিলে আশুগঞ্জ উপজেলার  বিভিন্ন  মসজিদ, মাদ্রাসা ও ধরমীয় বিভিন্ন সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা ও বক্তব্য শেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে শেষ হয। দোয়া পরিচালনার ছিলেন অনুষ্ঠানের সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা । দোয়া শেষে উপস্থিত  সকল মুসল্লীর মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।