প্রকাশিত : শনিবার , ৩ অক্টোবর ২০২৬ , সন্ধ্যা ০৬:০১।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ৪ অক্টোবর ২০২৬ , রাত ০৩:২৯
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর:

পদ্মা নদীতে বাল্কহেড তল্লাশি করে ৩০৫ বোতল মদ সহ দুইজন আটক


রিপোর্টার : Deshkal

৩ অক্টোবর ২০২৬ শনিবার  নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে  সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পুলিশ পরিদর্শক,সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি ।এই সময় এম ভি তাসলিমা নামক বাল্কহেড তল্লাশি করে ৩০৫বোতল বিদেশি ইন্ডিয়ান ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়। ঘটনার সাথে  জরিত  আসামি রফিক ৪৫ উজ্জ্বল গাজী ৪২ আসামিদের বাড়ি পটুয়াখালী জেলা এ

 দুইজন আসামি কে আটক করা হয় এবং  বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ি পরিদর্শক

ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন নদীতে যে কোন অপরাধ দমনে আমরা তৎপর রয়েছি  সামনে মৎস্য অভিযান  আমাদের সুরেশ্বর নৌ পুলিশ দিবারাত্রি অপরাধ দমনে নদীতে অভিযান পরিচালনা করবে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।