রিপোর্টার : Deshkal নড়িয়া উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে শিশু সুরক্ষার বর্তমান পটচিত্র ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
নাগরিকতা প্রোগ্রাম, সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় সুইজারল্যান্ড দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর অর্থায়নে এবং নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ও সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সোডেপ)-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়নাধীন Gender Uplifting for Inclusive Development and Community Empowerment (GUIDANCE) প্রকল্পের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া শিশু সুরক্ষার বর্তমান পরিস্থিতি,বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে একটি গোলটেবিল বৈঠক সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নড়িয়া উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘শিশু সুরক্ষার বর্তমান পটচিত্র ও করণীয়’ প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন GUIDANCE প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃজাবেদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দাদন মিড়া,নড়িয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সফিকুল ইসলাম, নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় শিশুদের প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও শোষণ, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল নিরাপত্তাসহ শিশু সুরক্ষার বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ এর তথ্য চিত্র তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সরকারি সেবাগুলো আরও কার্যকর করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সেবা ও রেফারেল নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, কমিউনিটি, স্থানীয় সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সমন্বিত ভূমিকা জরুরি।
বৈঠকে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও সুশীল সমাজের মধ্যে সমন্বয়, অংশীদারিত্ব ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শিশুদের চ্যালেঞ্জ সমূহ, আত্মহত্যা প্রবণতা, বাল্যবিবাহ, শিশু অপরাধীদের জন্য আলাদা বিচার ব্যবস্থা, শিশু আত্মহত্যা ও শিশু ধর্ষণের ভিকটিমের সংখ্যা, গুড টাস- ব্যাডটাস,মাদ্রাসায় বলাৎকারের ঘটনা, ডিজিটাল প্লাটফর্মে হ্যারেজমেন্টের, ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্কতা, ক্ষতিকর কনটেন্ট,
সমাজসেবা - শিশুদের জন্য বাংলাদেশে যেসব নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে যেমন শিশু পরিবার তার বিস্তারিত আলোচনা এছাড়া প্রত্যেকটি বিভাগে নারী ও শিশুদের জন্য সেভ হোম এর ব্যবস্থা রয়েছে নিকটবর্তী সেভ হোম রয়েছে ফরিদপুরে।
(গণমাধ্যম) :পূর্বে নুসার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ছিল উঠান বৈঠক পট সংগীত নাটিকা ইত্যাদির মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করা হতো এই ধরনের কিছু উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান গণমাধ্যম কর্মী। রকি আহমেদ
কবির হোসেন: বিগত বছরগুলোতে নুসার এই ধরনের কার্যক্রম থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা যুগোপযোগী নয়। বেশ কিছু প্রজেক্ট এর কাজ এর মাধ্যমে নুসা সচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও ক্রেডিটের কর্মীরা প্রতিনিয়ত জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কাজ করে।
cso:উপস্থিত সিএসও প্রতিনিধিরা এলাকায় তাদের কার্যক্রম এবং আজকের মিটিংয়ে আলোচিত বিষয় গুলো সম্পর্কে মত ও অভিজ্ঞতা বর্ণনা করেন।