প্রকাশিত : শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ , দুপুর ০১:০৬।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , ভোর ০৪:৪৭
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি

নড়িয়া পদ্মা নদীতে অভিযানে ২৩ জেলে আটক ১ লক্ষ মিটার কারেন্ট জল ৫টি নৌকা জব্দ


রিপোর্টার : Deshkal


নড়িয়া সুরেশ্বর    নৌ পুলিশ ফাঁড়ি,  চাঁদপুর অঞ্চল কর্তৃক  নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান ও নড়িয়া উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন  এ  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ পরিচালনা করেন। ১৬অক্টোবর  ভোর৪:০০ হইতে সকাল ১০:০০  পর্যন্ত সময় পদ্মা নদীর  সুরেশ্বর লঞ্চ ঘাট এর বিপরীত চর আত্রা এলাকায়  তীরবর্তী ও ডুবোচরে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল  ব্যবহার করে মৎস্য আহরণের দায়ে  মোট ২৩ জন আসামী   গ্রেফতার করা হয় 

পাচটি ইঞ্জিন  চালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়  ১০০৬২০ মিটার কারেন্ট জাল  মূল্য অনুমান ৩০০০০০০ ( তিরিশ লক্ষ টাকা  ) টাকা  উদ্ধার করা হয় উদ্ধারকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে নির্দেশক্রমে আগুনে পোড়ানো হয়  গ্রেফতারকৃত জেলেদের মধ্য থেকে  পাঁচজন আসামিকে তাৎক্ষণিক  নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১৫ (পনের )দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়  এবং ০৮(আট) জন আসামীদের বিরুদ্ধে  পৃথক পৃথকভাবে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ০৫ টি মৎস্য মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  এবং অপ্রাপ্তবয়স্ক ১০ (দশ) জেলেদের অভিভাবকদের নিকট মুসলিকা জিম্বা  প্রদান করা হয়েছে।‎সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি,‎ইনচার্জ ওয়াহেদুজ্জামান বলেন  ইলিশ জাতীয় সম্পদ  মাইলিশ রক্ষায় আমাদের এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।