প্রকাশিত : শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ , রাত ০৮:৫০।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১ নভেম্বর ২০২৬ , বিকাল ০৪:৩৪
রিপোর্টার : আশীষ সাহা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রীর সফর ঘিরে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও খাবারের মানে বিশেষ নজর


রিপোর্টার : Deshkal
স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। হাসপাতালজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান এবং রান্নাঘরের পরিবেশে ছিল বিশেষ নজরদারি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পরিবেশন ছিল সন্তোষজনক। পাশাপাশি রান্নার স্থানটিও ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। হাসপাতালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগও চোখে পড়ে।

চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা জানান, স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। তাদের মতে, পুরো হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকে সামনে রেখে আমরা হাসপাতালের সার্বিক প্রস্তুতি নিয়েছিলাম। তবে বিশেষ কাজের কারণে মন্ত্রী মহোদয় শেষ পর্যন্ত আমাদের হাসপাতাল পরিদর্শনে আসতে পারেননি। তারপরও আমরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সার্বিকভাবে চেষ্টা করব।”

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আমেনা বেগম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে কি না, সেটিই এখন দেখার বিষয়। রোগীদের উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব মনে করেন।