প্রকাশিত : সোমবার , ২ নভেম্বর ২০২৬ , বিকাল ০৪:১৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:১৪
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি

নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন।


রিপোর্টার : Deshkal

শরীয়তপুরে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশিষ্ট কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক কবি আবু ইসহাকের ১ নভেম্বর  জন্মশতবর্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান (কিরণ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যপ্রেমী, থিয়েটার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।