রিপোর্টার : Deshkal নির্বাচনের মাঠে নেমেছেন সাংবাদিক নেতা কাজী হান্নান খাদেম। তবে এটি স্থানীয় সরকারের কোনো নির্বাচন নয় ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ঐতিহ্যবাহী খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির আসন্ন নির্বাচনে তিনি সদস্য পদে প্রার্থী হচ্ছেন। আগামী ৬ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক কাজী হান্নান খাদেম আখাউড়া প্রেসক্লাবের সহ সভাপতি। তিনি ২ যুগের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
এর আগে তিনি খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজারটি আখাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মাজার শরীফটি ধর্ম মন্ত্রণালয়ের অধীন ওয়াক্ফ এস্টেটের অন্তর্ভুক্ত। ২৩ সদস্যের একটি কমিটি মাজার শরীফ পরিচালনা করে। এর মধ্যে খাদেমদের গোপন ভোটে ২১ জন সদস্য নির্বাচিত হন। পদাধিকারবলে জেলা প্রশাসক সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহসভাপতির দায়িত্ব পালন করেন। কমিটির মেয়াদ তিন বছর।
জানা গেছে, কাজী হান্নান খাদেম একজন ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী । তিনি স্কাউটিংসহ সামাজিক সেবামূলক কাজ করতে ভালোবাসেন। ২০০১ সালে তরুণ বয়সে মাজার শরীফের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব শুরু করেন। পরবর্তীতে তিনবার নির্বাচিত সদস্য হিসেবে প্রায় ১১ বছর মাজার শরীফের উন্নয়ন ও খেদমতে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে মাজার শরীফের সুবিশাল জামে মসজিদ, দ্বি-তলা কমপ্লেক্স, মুসাফিরখানা ও পুকুরের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়।
এ ছাড়া মাজারে আগত ভক্ত ও মেহমানদের সেবা, নিরাপত্তা রক্ষায় তিনি সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানান।
তরুণদের সুযোগ করে দিতে বিগত দুটি নির্বাচন থেকে বিরত ছিলেন কাজী হান্নান খাদেম। এবার মাজার শরীফের খেদমত ও উন্নয়ন কার্যক্রমে আবারও ভূমিকা রাখার প্রত্যাশায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, প্রার্থীর সততা, অভিজ্ঞতা, যোগ্যতা ও অতীতের ভূমিকা বিবেচনা করেই তাঁরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন।
নির্বাচনে নিজের প্রত্যাশা সম্পর্কে কাজী হান্নান খাদেম বলেন, ভোটাররা অতীতে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে বারবার নির্বাচিত করে সম্মানিত করেছেন। আমি তাঁদের আস্থার মর্যাদা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভোটারদের প্রতি আমার আস্থা আছে। আশা করি, এবারও তাঁরা আমার পাশে থাকবেন। আবারও সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব,