রিপোর্টার : Deshkal কবি ও সিনিয়র সাংবাদিক তৌহিদ আজিজের 'যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে কবি ও সাংবাদিক আশরাফুল ইসলাম, কবি ও সাংবাদিক বজলুর রায়হান, কবি ও দৈনিক আজকের বাণী সম্পাদক আতিকুল ইসলাম এবং কবি ইলোরা সোমা বক্তব্য রাখেন। তৌহিদ আজিজ তার বক্তব্যে এ গ্রন্থ রচনার প্রেক্ষাপট উপস্থাপন করে বিশ্ব শান্তির জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গ্রন্থটি প্রকাশ করেছে জনপ্রিয় প্রকাশনী।