প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , সকাল ১১:১৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৩ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:১৬
রিপোর্টার : সরোয়ার হোসেন,, ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত


রিপোর্টার : Deshkal

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস। তিনি এসময় বলেন, ১৯৯৯ সাল থেকে ভাঙ্গা প্রেসক্লাব সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা ভাঙ্গা প্রেসক্লাবকে সুসংগঠিত করে আগামীতে একত্রে কাজ করার আহ্বান জানান।

 ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহর নিকট দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের ইমাম মাওলানা হোসাইন।

 অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাগণ ভাঙ্গা প্রেসক্লাবের সম্মানিত সদস্যগণ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক রমজান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক আব্দুল মান্নান, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম শাকিল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক অজয় দাস, কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক দীলিপ দাস, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল হক মোল্লা ও সাব্বির বিশ্বাস, প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক জাকির মুন্সী, ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক সুবোধ চন্দ্র, অবজারভার পত্রিকার সাংবাদিক তুরান রহমান, দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক রফিকুল মুন্সী, মুভি বাংলা টিভির সাংবাদিক জোবায়ের রহমান, মুক্ত খবর পত্রিকায় সাংবাদিক লিওন মোল্লা, দৈনিক দেশকাল পত্রিকার সাংবাদিক সরোয়ার হোসেন, দি এশিয়ান এইজ পত্রিকার সাংবাদিক মেজবাহ উদ্দিন, চ্যানেল এস এর সাংবাদিক ওবায়দুর রহমান, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সাংবাদিক মিয়ান আলমগীর হোসেন, দৈনিক সমাজের আলো পত্রিকার সাংবাদিক মাসুম আল ইসলাম, সাংবাদিক সোহাগ ও জহিরুল ইসলাম প্রমুখ।