রিপোর্টার : Deshkal এনটিভি'র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি'র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ ২৫ জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী ৪জন সদস্যের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁরা হলেন- আবদুল ওয়াছে আনসারী, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন ও ফজলুন নাজিমা খানম।
সভায় বক্তব্য রাখেন- শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জি
রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।
নব-নির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এবিএম রফিকুর রহমান, এস এম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম; নির্বাহী সদস্য- বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।
সভায় সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন- কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার ও মাহবুব আলম।