রিপোর্টার : Deshkal শনিবার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মিসেস আনোয়ারি কবিরের ৫ম মৃত্যুবার্ষিকী । তিনি ২৯শে আগস্ট ২০২১ রবিবার ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম জনাব খায়রুল কবিরের স্ত্রী।
মিসেস আনোয়ারি কবির কলকাতা ব্রিটিশ ভারতেজন্মগ্রহণ করেন, লরেটো কনভেন্ট, লেডি ব্রেবোর্নকলেজ এবং অবশেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেশিক্ষায় স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ১৯৫৫ সালেইংলিশ মিডিয়াম স্কুল লিটল জুয়েলস প্রতিষ্ঠা করেন যাবর্তমানে ৭১ তম বর্ষে পৌঁছেছে। স্কুলটি এমন কিছু সেরা পেশাজীবী তৈরি করেছেন যারা সকল স্তরে জাতি গঠনে অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন।
মিসেস আনোয়ারি কবির পূর্ব পাকিস্তান মহিলা সমিতির(বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে, তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির (এপিডব্লিউএ) সাধারণসম্পাদক নির্বাচিত হন।
তিনি পাকিস্তানে জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব(পেশাজীবী মেয়েদের একটি ইন্টারন্যাশনাল ক্লাব) চালুকরেছিলেন এবং এর সভাপতি ছিলেন, পরবর্তীকালেজাপান থেকে বাংলাদেশ পর্যন্ত দক্ষিণ এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের জন্য নির্বাচিত গভর্নরহয়েছিলেন। পরবর্তীতে জোন্টা ইন্টারন্যাশনালেরআন্তর্জাতিক বোর্ডে নির্বাচিত হন এবং ভারতীয়উপমহাদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি এইস্বীকৃতি অর্জন করেছেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পরপরই জোন্টা ইন্টারন্যাশনাল কিছু বড় পুনর্বাসনকর্মসূচির পাশাপাশি সাইক্লোন সুরক্ষা কর্মসূচিতে যুক্তহয়।
মিসেস আনোয়ারি কবির তার ব্যক্তিগত ক্ষমতায় মহিলাদের জন্য সুদমুক্ত ঋণ প্রবর্তন করেন, গ্রামাঞ্চলে বিনামূল্যে স্কুল প্রতিষ্ঠা করেন যা ঢাকার মতো সেরাস্তরের মানসম্মত শিক্ষা প্রদান করে, মহিলাদের জন্যপ্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম, সাপ্তাহিক মেডিকেল সেন্টারএবং মাঠ পর্যায়ে সাপ্তাহিক চক্ষু সার্জারি সেন্টার চালুকরেন।
ঘোড়াশালে তাদের পৈতৃক নিবাসে দোয়া মাহফিলও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করাহয়েছে। সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ওশুভানুধ্যায়ীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনারজন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।