প্রকাশিত : শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ , রাত ০৮:২৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ৩ অক্টোবর ২০২৬ , রাত ০৩:৩৩
রিপোর্টার : বিশেষ সংবাদদাতা | ঢাকা

বিসিআইসি'র নতুন চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা


রিপোর্টার : Deshkal

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

​গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসি'র চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

​নবনিযুক্ত চেয়ারম্যান মো. বাবুল মিঞা বর্তমানে প্রশাসন ক্যাডারের শীর্ষ সংগঠন 'বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন'-এর মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব পালনের সুনাম রয়েছে। তাঁর এই নতুন দায়িত্বে বিসিআইসি'র সার্বিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।