প্রকাশিত : মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২০।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৩৫
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ


রিপোর্টার : Deshkal

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে।

প্রণয় ভার্মা বলেন, ‘মন্ত্রী হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই স্থানীয় সরকারের ওপরে বেশ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কীভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় কুমার ভার্মা।

তিনি বলেন, ‘দুই দেশেরই উপকার হবে এই ধরনের যে নতুন নীতিমালা খুঁজে বের করতে আমরা দুই পক্ষই একমত হয়েছি। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করবে।