প্রকাশিত : শনিবার , ৩ অক্টোবর ২০২৬ , রাত ১১:১০।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ৪ অক্টোবর ২০২৬ , রাত ০৩:৩০
রিপোর্টার : অনলfইন ডেস্ক:

দেেতে গিয়ে মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স


রিপোর্টার : Deshkal

ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

শনিবার (৩ অক্টোবর) মাচ্ছারকে দেখতে যান শেখ হামদান। এ সময় তিনি তার সাহস, দায়িত্ববোধ এবং মানুষের জীবন রক্ষায় অঙ্গীকারের প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেওয়া ছবিতে দেখা যায় শেখ হামদান মাচ্ছারের কপালে চুমু দিচ্ছেন।

ওই পোস্টের ক্যাপশনে শেখ হামদান লেখেন, মাচ্ছার সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছেন। দেশের নেতৃত্বের পক্ষ থেকে মাচ্ছারের প্রতি তাদের পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা রয়েছে।

শেখ হামদান আরও বলেন, আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারও অংশ—সহমর্মিতা, শান্তি ও জীবনের প্রতি শ্রদ্ধার দেশ।

এর আগে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় পাইলট, ক্রু ও যাত্রীদের ভূমিকার প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি।

ঘটনার সময় আহত মাচ্ছার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন এবং ভালো আছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।

গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটটিতে ককপিটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাচ্ছার আহত হন। পরে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও ক্রুরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বিমানটি পরে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে।