প্রকাশিত : সোমবার , ১৮ মে ২০২৬ , দুপুর ০২:১৩।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১৯ মে ২০২৬ , সকাল ০৯:১৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

গণমাধ্যমে হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদের অভিনন্দন


রিপোর্টার : Deshkal

গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয় সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতা রয়েছে, তা অবহিত করা হয়েছে। সরকার যতোক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে, সম্পাদক পরিষদ সম্পৃক্ত থাকবে সরকারের সঙ্গে।

এসময় ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ২৮২ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ৯৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। য়েই তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এতো বেশি মামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।