প্রকাশিত : রবিবার , ৩১ মে ২০২৬ , দুপুর ০১:৪২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১ জুন ২০২৬ , রাত ১২:৩৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রাবিতে ডব্লিওএএ প্রতিনিধিদল


রিপোর্টার : Deshkal

ওয়ার্ল্ড আর্চারি এশিয়া’র (ডব্লিওএএ) সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করে। এসময় তাঁরা উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে উপাচার্য ও ডব্লিওএএ’র প্রতিনিধিদল রাবির বার্ষিক প্রতিযোগিতায় আর্চারি’র অন্তর্ভুক্তি এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন এবং রাবিতে আর্চারী’র উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ডব্লিওএএ-এর সভাপতি আশ্বাস প্রদান করেন।

পরে উপাচার্য ডব্লিওএএ-এর সভাপতিকে স্মারক ক্রেস্ট প্রদান করেন।