প্রকাশিত : শুক্রবার , ৫ জুন ২০২৬ , বিকাল ০৪:৫৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ৬ জুন ২০২৬ , রাত ০১:১০
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর


রিপোর্টার : Deshkal

নিজেকে জনগণের দোসর আখ্যা দিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলি, আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর।’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর পার্লামেন্টে আমার বক্তৃতার প্রথম লাইনটা শোনেন। আমি মুসলমান, আমি আওয়ামী লীগার, সেই আওয়ামী লীগ মাওলানা ভাসানি ও শেখ মুজিবের নয়, সে আওয়ামী লীগ শেখ হাসিনার নয়, সে আওয়ামী লীগ আমার, সেই আওয়ামী লীগ জনগণের।