প্রকাশিত : মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:১৬।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ১০:২৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

স্ট্র্যাটেজিক ট্যুরে ঢাকায় নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদল


রিপোর্টার : Deshkal

আঞ্চলিক 'স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর'-এর অংশ হিসেবে ভারতের নয়াদিল্লিস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল (৩০ আগস্ট) বাংলাদেশে এসে পৌঁছেছে।

এই প্রতিনিধিদলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক সেবা (সিভিল সার্ভিস) এবং একাধিক বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রসমূহের সশস্ত্র বাহিনীর মোট ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

​ঢাকায় পৌঁছানোর পরপরই প্রতিনিধিদলটি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাথে এক দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যৌথ সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

​সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আতিথেয়তা লাভ করবে। সফরের অংশ হিসেবে তাঁরা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।