প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ , রাত ১১:৫৩।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৬:২৩
রিপোর্টার : আশীষ সাহা,আখাউড়া ব্রাহ্মণদের প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান জয়ী


রিপোর্টার : Deshkal

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন আনুমানিক রাত ১০ টায় দিকে দৈনিক দেশকাল প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।তাছাড়া তিনি জানান, আখাউড়া - কসবা বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফল একত্র করে এ তথ্য পাওয়া গেছে বিধায় বিএনপি মনোনীত প্রার্থী  মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।