প্রকাশিত : মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ , রাত ১০:৪৮।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ২৪ জুন ২০২৬ , রাত ১২:৫৯
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

সংসদে জামায়াত আমিরের বিরুদ্ধে বিএনপির নেতার অভিযোগ


রিপোর্টার : Deshkal

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অসত্যতার অভিযোগ তুলেছেন বিএনপির নেতা মো. কামরুজ্জামান (রতন)।

রোববার (২১ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুন্সিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তবে তাঁর অভিযোগ গৃহীত হয়নি বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কামরুজ্জামান বলেন, আমি মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। গত ২ দিন আগে জামায়াতের আমির মুন্সিগঞ্জে গিয়ে বলেছেন, মুন্সিগঞ্জের মানুষও নাকি চাঁদাবাজি ও দখলদারত্বের মাধ্যমে সমাজকে ধ্বংস করে ফেলছে। উনি আমার নাম বলেননি কিন্তু ওই এলাকার মানুষ হিসেবে আমি জানতে চাই, তাঁর কথার বেইস কী? কেন তিনি অসত্যতার ওপর কথা বললেন।

বক্তব্যটি পয়েন্ট অব অর্ডারে গৃহীত হয়নি জানিয়ে স্পিকার বলেন, ‘বর্তমান বাংলাদেশে বাকস্বাধীনতা তো আছে। রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন। সংসদের বাইরের জবাব বাইরেই দেওয়া ভালো।