প্রকাশিত : সোমবার , ২৭ জুলাই ২০২৬ , সন্ধ্যা ০৭:১৪।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ , ভোর ০৪:৫৮
রিপোর্টার : স্পোর্টস রিপোর্টার, ঢাকা:

মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন


রিপোর্টার : Deshkal

গত ২৪ থেকে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬। দেশের বিভিন্ন মার্শাল আর্ট ক্লাবের প্রায় ৪০০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়ানৈপুণ্যের চমৎকার প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক বিভাগে মোট ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।

বিভিন্ন ইভেন্টের ফলাফল নিম্নরূপঃ

করাতে: চ্যাম্পিয়ন – স্পোর্টস মার্শাল আর্ট একাডেমি; রানার-আপ – এবিসি মার্শাল আর্ট একাডেমি।

কিকবক্সিং: চ্যাম্পিয়ন – যামিনী অব মার্শাল আর্টস; রানার-আপ – স্পোর্টস মার্শাল আর্ট একাডেমি।

জুসা মার্শাল আর্ট: চ্যাম্পিয়ন – জুসা মার্শাল আর্ট ঢাকা; রানার-আপ – জুসা মার্শাল আর্ট নারায়ণগঞ্জ।

সেম্বো-কোরাশ: চ্যাম্পিয়ন – বাংলাদেশ পুলিশ; রানার-আপ – সেল্ফ ডিফেন্স স্পোর্টস কারাতে একাডেমি।

আইটিএফ তায়কোয়ান্দো: চ্যাম্পিয়ন – চট্টগ্রাম; রানার-আপ – ঢাকা।

ডব্লিউআইটিএফ তায়কোয়ান্দো: চ্যাম্পিয়ন – তায়কোয়ান্দো ইউনিয়ন; রানার-আপ – সিরাজগঞ্জ।

জু-জুৎসু: চ্যাম্পিয়ন – সেল্ফ ডিফেন্স স্পোর্টস কারাতে একাডেমি; রানার-আপ – (তথ্য সংযোজনযোগ্য)।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ বদরুল আমিন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান, 

এবং সমাপনী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হাসানুজ্জামান খান বাবলু, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না। এবং এয়ার ভাইস মার্শালৎ বদরুল আমিন (অবঃ) এছাড়া বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল খায়ের মিঞা, সহ-সভাপতি মুহাম্মদ  খালিদ হোসেন, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাব্বির মাসুম, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহজাহান কবীর, মোঃ জাকির উদ্দিন, গোলাম জাকির, আল আমিন, গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর, নাজমুল শাহাদাতসহ কনফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মার্শাল আর্টের প্রসার, নতুন প্রতিভা বিকাশ, তরুণদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি অংশগ্রহণকারী, প্রশিক্ষক, অভিভাবক, বিচারক, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক, অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।