বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ প্রভৃতি বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রমের বিষয়ে শরীয়তপুর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩মে বেলা ১১টা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায়, শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শাহিন মিয়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তাবয়ন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর যে সকল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ও ৬৮জেলা/উপজেলা তথ্য অফিসের মাধ্যমে যে সকল প্রচার কাযক্রম বাস্তবায়ন করছে এবং জেলা তথ্য অফিস, শরীয়তপুর কর্তৃক বাস্তবায়িত প্রচার কাযক্রমের সচিত্র প্রতিবেদন পাওয়ার পয়েন্ট আকারে উপস্থাপন করেন। গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তাবয়ন বিষয়ে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ১১ মে, ২০২৬ পযন্ত উঠান বৈঠক/কমিউনিটি সভা-১০২১ টি, নারী সমাবেশ-২০২ টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন-১১০৬০ টি, সড়ক প্রচার/মাইকিং- ৩,২৪৮ ইউনিট, অনলাইন প্রচার- ২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ- ২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ৩৪০টি এবং নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ১৪টি, ৬৮ জেলা/উপজেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সিভিল সার্জন ডা: মো: রেহান উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সাদিয়া জেরিন, গণপূর্ত বিভাগ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তর, শরীয়তপুরের উপপরিচালক এসএম আনোয়ারুল করিম, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি মো: আবুল হেসেন সরদার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীনসহ শরীয়তপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।