ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৪৯ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে প্রবীণ মুশফিকুর রহমান। গত জানুয়ারিতে তিনি ৮৬ বছরে পা দিয়েছেন। প্রবীণ এ প্রার্থী লড়ছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়) আসন থেকে।
মুশফিকুর রহমানের পক্ষ নিয়ে মাঠে নেমেছেন তাঁর স্বজনরা। ইতিমধ্যেই তাঁর হয়ে ভোট চাইছেন মেয়ে মেহনীভ রহমান মুনিয়া, মেয়ে জামাই আশফাক জামিল রহমান তাপস ও তাঁদের সন্তান তারিফ রহমান। অর্থাৎ ভোটের মাঠে একসঙ্গে তিন প্রজন্ম। তাদের অংশগ্রহন প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলার সড়ক বাজারে গণসংযোগে যোগ দেন তাঁর মেয়ে, জামাতা ও নাতিও উপস্থিত ছিলেন। তাঁরা মুশফিকুর রহমানের জন্য ভোট প্রার্থণা করেন।
তাছাড়া নির্বাচনী কার্যক্রমে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন তিনি বলেন, 'প্রচারণার শুরু থেকেই মুশফিকুর রহমানের মেয়ে, জামাতা ও নাতি মাঠে কাজ করছেন। তারা সভা-সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি গণসংযেগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সকলের নিকট দোয়া কামনা চান স্যারের জন্য।,আর ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করেন।ঘরের মানুষ ভোটের মাঠে নামার কারণে নির্বাচনী আমেজে ভিন্নমাত্রা যোগ করেছে।
মেয়ে মেহনীভ রহমান মুনিয়া বলেন,
'আমার বাবা আপনাদের অনেক ভালোবাসে। সব সময় আপনাদের গল্প করে। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ১২ তারিখ কষ্ট করে গিয়ে ধানের শীষে একটা ভোট দেবেন।
কসবা-আখাউড়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষে এভাবে ভোট প্রার্থনা করেন একইসঙ্গে শ্বশুরের জন্য ভোট প্রার্থনা করেন মুনিয়ার স্বামী আশফাক জামিল রহমান।
আশফাক জামিলের ভাষায়, ‘আমার শ্বশুরের মতো এমন সৎ মানুষ, দেশপ্রেমিক আর দেখিনি। আপনারা আমার শ্বশুরকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।