'যিনি সেবা করার কথা তিনি পাওয়ার আশায় বসে থাকেন'-আতাউর রহমান
প্রিন্ট ভিউ
'বিগত দায়িত্বে যারা ছিলো সততার পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে নাই। আমরা পিছনে ফিরতে চাই না। আমরা পরিবর্তন চাই। যে পরিবর্তন বাংলাদেশকে বদলে দিবে।'
'সমাজ জীবনে চরম অস্থিরতা। যিনি সেবা করবেন তিনি পাওয়ার আশায় বসে থাকেন। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিলো তারা শান্তির জনপদে পরিণত করতে পারেনি। ওই শাসন আমলে অধিকার থেকে বঞ্চিত হয়েছি।'
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন আতাউর রহমান।
জামায়াতে ইসলামী দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে গাজীর বাজার বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জালাল উদ্দিনেন সভাপতিত্বে এতে বক্তব্য জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম খাদেম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন, মো. কামাল উদ্দিন।
আতাউর রহমান শ্লাগান ধরে বলেন, 'সব দেখেছি বারবার। দাঁড়িপাল্লা এইবার।' তিনি বলেন, 'আমরা তরুণদেরকে বেকার ভাতা দিয়ে অসম্মান করতে চাই না। তারা পড়াশুনা করলে চাকরি পাবে। নইলে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।'
রাজনীতি