শনিবার ৭ নভেম্বর ২০২৬ শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এমপি ।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। র্যালির শুরুতে আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য সফিকুর রহমান কিরন(এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য দলের নেতাকর্মীদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, ভালো মানুষ ও ভালো রাষ্ট্রনায়ক। তাঁর মধ্যে থাকা এসব গুণাবলি ও আদর্শের প্রতিফলন নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে ফুটিয়ে তুলতে হবে।
এসময় কর্মসূচিতে উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি,উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল শরীফ, সাধারণ সম্পাদক বিএম আজিজুল হাকিম,উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান পঞ্চায়েত, সাধারণ সম্পাদক আরিফ শিকদার, পৌরসভা কলেজ শাখা ছাত্রদল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও সংহতির ঘটনাকে স্মরণ করে বিএনপি প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। দিবসটি উপলক্ষে এবারও কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।