গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি ইনিশিয়েটিভ (GSi)-এর প্রতিষ্ঠাতা এবং নেদারল্যান্ডসের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লাইডেন ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটি গভর্নেন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী আশির শাহ (অর্ক) ওয়ার্ড ২৮ (শ্যামলী–আগারগাঁও) এলাকায় ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।
দীর্ঘদিনের জনসেবামূলক পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আশির শাহ হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও এই এলাকার প্রতিষ্ঠাতা কাউন্সিলর (১৯৭৭) শাহ-এ-আলমের নাতি এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নানা শাহ (তারিক)-এর পুত্র।
এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ওয়ার্ড ২৮-এর তিনটি বস্তি এলাকায় শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ বাসিন্দাদের জন্য বিনামূল্যে পাবলিক ওয়াইফাই জোন সফলভাবে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তারা অনলাইন শিক্ষা, চাকরির আবেদন, ফ্রিল্যান্সিং সুযোগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ডিজিটাল সেবায় সহজ প্রবেশাধিকার পাচ্ছেন।
স্থানীয় জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়ার পর, আগামী পর্যায়ে কমপক্ষে ১০টি বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের একটি বাস্তবধর্মী উদাহরণ স্থাপন করা হয়েছে।