বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ গতকাল রাজধানী ঢাকার নোভো কনভেনশন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজ করা হয়। ভিয়েতনামের নববর্ষ ফেব্রুয়ারীর ১৭ তারিখে এবং ইংরেজি নববর্ষকে সমন্বয় করে এই আয়োজন করে সংগঠনটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মি. নুগিয়ান মান কুয়ান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ এর সদস্যগণ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী সংগঠক, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্ট্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিসিসিসিআই’র সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথীসহ আগত বিশেষ ব্যাক্তিদের ফুলেল শুভেচ্ছা জানান।