• ঢাকা
  • শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , সকাল ০৬:২১
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : আশীষ সাহা,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়ায় বেদে পরিবারের সঙ্গে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

আখাউড়ায় বেদে পরিবারের সঙ্গে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

প্রিন্ট ভিউ

নিজেদের মধ্য কি যেন বলাবলি করলেন তিন-চার বেদে। হাতের ইশারা দেখে বুঝা গেলো আমাদের বসার জায়গাটা ঠিকঠাক করতে। তবে সাংবাদিকরা জানালেন, বসতে নয় তাদের সঙ্গে বৈশাখের আনন্দ উপভোগ করতে এসেছে।

বেদে সর্দার বের করে নিয়ে এলেন বিষধর একটি সাপ, কালো রংয়ের। আরো আনা হলো দু'টি। দেখানো হলো সাপের খেলা। সাংবাদিকদের কেউ কেউ ভয়ে একটু দূরে। কেউবা সাহস করে ভিডিও করলেন, ছবি তুললেন।

পহেলা বৈশাখে এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সাংবাদিকরা দুপুরে ঘন্টাখানেকের বেশি সময় কাটান বেদে পরিবারেরে সঙ্গে। বেদেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা শুনেন সাংবাদিকরা।
আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে পৌরশহরে  বাইপাস এলাকার অস্থায়ী বেদে পল্লীতে এ আয়োজন করা হয়। বেদের জন্য খাবারের আয়োজন করে প্রেসক্লাব। ১২টি পরিবারের ৪০ জন সদস্য খাবার গ্রহন করে।
বাইপাস রোডে অবস্থানরত বেদে মো. রাসেল জানায়, তাদের খুব ভালো লাগছে। সাংবাদিকরা তাদের জন্য খাবারের আয়োজন করেছে। পছন্দ মতো খাবারের সব আয়োজন তারা কিনে দেয়। তাদের এখানেই রান্না করা হয়।

বেদে সর্দার মো. হারুণ বলেন, 'পহেলা বৈশাখে সাপ খেলা দেখাতে আমাদের ডাক পড়ে। তবে এভাবে কেউ এসে খাবারের আয়োজন করে না। আমরা খুব আনন্দিত। সাংবাদিকরা আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আমাদের কষ্টের কথা তাদের কাছে তুলে ধরেছি।'

পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন বলেন, 'সাংবাদিকদের এমন আয়োজনের কথা শুনে তাদের সঙ্গে বেদে পল্লীতে চলে আসি। খুব ভালো লেগেছে এ ধরণের ব্যতিক্রম আয়োজনটা।'
আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, 'আমরা লেখালেখির পাশাপাশি সমাজের দরিদ্র মানুষকে সহায়তা করি। এবার মনে হলো বেদে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করি। সেই ইচ্ছা থেকেই ৪০জন বেদের জন্য তাদের ইচ্ছা মতো খাবারের আয়োজন করি। আমরা বেদে পল্লীতে গিয়ে সাপ খেলা দেখি। তাদের জীবনের সুখ দুখের কথা শুনি। '

বেদে সর্দার মো. হারুণ আরও বলেন,আমাদের মতো বেদে লোকজনকে এভাবে কেউ এসে বিশেষ দিনে খাবারের আয়োজন করে না। সাংবাদিক ভাইদের এ আয়োজনে আমরা খুবই আনন্দিত। সাংবাদিকরা আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আর আমরা আমাদের কষ্টের কথা তাদের কাছে তুলে ধরেছি।'আশা করছি সাংবাদিককের লেখনী দিয়েই যেনো বেদের পরিবারের নানান কষ্টের কিছুটা স্বস্তিবোধ ফিরে আাসে সেই প্রত্যাশিত। 

সারাদেশ

আরও পড়ুন