• ঢাকা
  • রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৪
শিরোনাম
হোম / ক্রাইম
রিপোর্টার : স্টাফ রিপোর্টার:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে একই ব্যক্তি বারবার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হওয়ার তালিকায় কেনো ?

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে একই ব্যক্তি বারবার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হওয়ার তালিকায় কেনো ?

প্রিন্ট ভিউ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দীর্ঘ ১৭ বছর ধরে সুনির্দিষ্ট কিছু সিন্ডিকেট এককভাবে নিয়ন্ত্রণ করে দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত করে একেক জন কর্মকর্তা অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। ষাট মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা এখন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফাইল গায়েব, দুর্নীতিবাজ সিন্ডিকেট কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে সমন্বয় করে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে নিয়োগ প্রাপ্ত কর্মচারী এখন মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। একই পদ মর্যাদার কর্মকর্তারা কেউ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, কেউ সচিব, অতিরিক্ত সচিব এর দপ্তর অথবা কেউ কেউ ভূমি ব্যবস্থাপনার শাখায়। এই কর্মকর্তারই মূলত নথি নিয়ন্ত্রণ করে থাকে। দুর্নীতিবাজ সিন্ডিকেট মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের ফাইলের সমস্ত তথ্য আদান প্রদান করে শত শত কোটি টাকার মালিক প্লট ও ফ্ল্যাট বাগিয়ে নিয়েছে।

শুধু তাই নয় ভুয়া সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে অভিযুক্ত সোহেল মিয়া মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার পরেও অবৈধ টাকা ও ক্ষমতার জোরে এখনো রয়েছে বহাল তবিয়তে। তিনি বলে বেড়ান, গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলে কিছু হয় না।

ইতোমধ্যে শীর্ষ জাতীয় একটি দৈনিক ধানমন্ডি র একটি প্লটের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর নতুন সরকারের মন্ত্রীর দপ্তর থেকে শুরু করে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ জাতীয় প্লটের সংখ্যা একাধিক। এর নেপথ্যেও ভূমি ব্যবস্থাপনা শাখার একজন কর্মকর্তা ও মন্ত্রী দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল এর নাম উঠে এসেছে। তাদের প্রভাবেই সচিবরা বিভ্রান্ত হন। এ সমস্ত কর্মকর্তাদের মন্ত্রী ও সচিবের দপ্তরে সংযুক্ত করার পূর্বে তাদের পূর্বের আমলনামা ও অবৈধভাবে অর্জিত শত শত কোটি টাকা সম্পদের উৎস খুঁজে বের করা দরকার।

একজন ব্যক্তিগত কর্মকর্তার বেতন কত? ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের পরে থেকে বর্তমান পদ পর্যন্ত এরা কত বেতন পেয়েছে? আর এ সমস্ত কর্মকর্তাদের সম্পদ, ফ্ল্যাট, প্লট, বাড়ী ও গাড়ির উৎস কি? এমনও কর্মকর্তা আছে যিনি অভিজাত এলাকায় আড়াই থেকে তিন কোটি টাকার মূল্যের ফ্লাটে বসবাস করেন। এদের প্লট, একাধিক গাড়ি, ব্যাংকে গচ্ছিত রয়েছে কোটি কোটি টাকা। যখন যে সরকারের মন্ত্রী এসেছেন সকল মন্ত্রীদের দপ্তরে ব্যক্তিগত কর্মকর্তার পেয়েছে গুরুত্বপূর্ণ পদ। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দাপটের সাথে থেকেছেন সকল মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে। এই গুনধর কর্মকর্তার এমনকি গুণ রয়েছে যে তিনি বরাবর মন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা পদ পেয়ে যান? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদায়ন করে কি দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় গড়ে তোলা সম্ভব? ঐ তেলবাজ কর্মকর্তা এবারও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকতা হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর এ নিয়োগের ক্ষেত্রে সহায়তা করছে মন্ত্রণালয় দুর্নীতিবাজ কিছু সচিব। 

অতি সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী দৃঢ় কন্ঠে ঘোষণা দিয়েছে তার মন্ত্রণালয় হবে দুর্নীতিমুক্ত। জাতি ও  তাই প্রত্যাশা করে কিন্তু দুর্নীতিবাজ ও তেলবাজ কর্মকর্তা নিয়ে কিভাবে দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা হবে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবিষয়ে মতামত জানতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সচিবের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও কাউকে পাওয়া যায়নি। 

ক্রাইম

আরও পড়ুন