ব্রাহ্মণবাড়িয়া-২ বিজয়নগর বাসী গ্যাস আগে পাবে, অন্য জায়গায় পরে যাবে-রুমিন ফারহানা
প্রিন্ট ভিউ
গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে তারপর অন্য জায়গায় যাবে বলে এমনটা মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার(৬জানুয়ারী)বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী প্রচারনায় পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর এর চান্দুরা বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা,স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের জন্য যা যা করা দরকার আমি করবো,ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় কেনো হবে না আল্লাহ যদি আমাকে এমপি বানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্ববিদ্যালয় করবো এবং ঢাকা সিলেট মহাসড়ক হবে আন্তর্জাতিক মানের মহাসড়ক।
তিনি আরও বলেন,সরকারি হাসপাতালের চিকিৎসার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব ,বেকারত্ব দূর করবো,মা বোনরা যেনো ঘরে বসে কিছু করতে পারে তাদের স্বামী সন্তানের পাশে দাড়াতে পারে সেই ব্যবস্থা করবো।প্রবাসীদের সমস্যা চাওয়া পাওয়া এবিষয়ে আমি সংসদ তাদের জন্য কথা বলবো। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে পুলিশ ও প্রশাসন আলাদা নজর রাখবে। বিদেশী পর্যবেক্ষক সহ মিডিয়ার ভাইরা আলাদা নজর দিবে। এখানে জাল ভোট দিলে সমোচিত জবাব দেওয়া হবে।তাই এইসব চিন্তা করা লোকদের ভেবে কাজ করতে হবে।না হলে খবর আছে।অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিছি।এইটার কারণ হল এখানে আমার দাদির কবর আছে।এই এলাকার মানুষের কাছে আমি ঋনি।এইটা আমার বাবার জন্ম ভূমি।আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তবে তাহের উদ্দিন ঠাকুর কে নির্বাচিত করে আমার বাবাকে ইচ্ছে করে ফেল করাই দিছে। তাই আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।
সাবেক মেম্বার সায়েদ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা প্রকৌ: কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, আশিক মিয়া,সামছুদ্দিন প্রমুখ।
রাজনীতি