ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে সর্ববৃহৎ জামায়াতের নির্বাচনী প্রচারণায় মহিলা মিছিল অনুষ্টিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মহিলা মিছিলের অগ্রভাগে ছিল নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।রবিবার সকালে নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে এসে শেষ হয়।
সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিক্সা-ভ্যান,অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে । এক ঘন্টার মধ্যে বড় বাজার,ফায়ার সার্ভিস মোড়,কিচেন মার্কেট সহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয় । এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। নীলফামারী শহরের আব্দুল জব্বার বলেন,এর আগে আমরা কখনও নীলফামারীর মানুষ মহিলাদের এতো বড় মিছিল দেখেনি।