শরীয়তপুরের নড়িয়ায় মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী এবং দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলাকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
৭ই সেপ্টেম্বর ২০২৬ সোমবার বেলা ১২টায় নড়িয়া পৌরসভার পানিভবন সংলগ্ন মাতৃছায়া প্রপাটির এরিয়ায় নড়িয়া বাজার বণিক সমিতির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শফিকুর রহমান কিরন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী সামসুল আলম দাদন। সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সাবেক সভাপতি আলী হায়দার খান, সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি, পৌরসভা বিএনপি সভাপতি রিনটু মীর,সহ উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেলায় নড়িয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। আয়োজকদের আশা, মাসব্যাপী এ মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের সুযোগ তৈরি করবে। মেলার আয়োজন করেছে ‘আলোক দিশারী সংঘ’।