• ঢাকা
  • শনিবার , ২৩ মে ২০২৬ , রাত ১২:৪৩
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : জহির সিকদার, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আশুগঞ্জে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আশুগঞ্জে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রিন্ট ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার আরএসডি খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা সুলতানা, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শিমুল দে, ব্রাহ্মণবাড়িয়া জেলা অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, আশুগঞ্জ উপজেলা অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার এ বছর ৩৬ টাকা কেজি দরে ৪৩৩ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫৮ হাজার ৮৬২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা সুলতানা জানান, লক্ষ্যমাত্রা পূরণে উপজেলার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। এছাড়া খাদ্য অধিদপ্তরের লাইসেন্সধারী ১২০টি রাইস মিল থেকে আতপ ও সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, গত ৩ মে থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।


সারাদেশ

আরও পড়ুন