• ঢাকা
  • রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৮
শিরোনাম
হোম / বাণিজ্য
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য - নতুন গভর্নরের

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য - নতুন গভর্নরের

প্রিন্ট ভিউ

কেন্দ্রীয় ব্যাংকে তার কাজের অগ্রাধিকারের বিষয়গুলোকে এভাবেইবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়তুলে ধরেন । 

ব্যাংকিং খাতে ‘আস্থা বাড়ানোকে’ মূল কাজ ধরে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকেরগুরু দায়িত্ব শুরু করতে চান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
একই সঙ্গে সুদের হার কমিয়ে আনার চেষ্টাও তার অগ্রাধিকারে থাকবেবলে বিডিনিউজ টোয়েন্টিফোর ড্টকমকে দেওয়া তাৎক্ষণিকপ্রতিক্রিয়ায় বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন দায়িত্ব পাওয়াএই ব্যবসায়ী।
পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুরকে বুধবার নতুন গভর্নরের দায়িত্বদিয়েছে তারেক রহমানের সরকার। অন্তর্বর্তী সরকারের সময় গভর্নরহওয়া আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়ে কী ভাবছেন- এমন প্রশ্নেমোস্তাকুর রহমান বলেন, “আসলে জানেনইতো অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের অবস্থা। তাই এই সময়টায় এই দায়িত্ব নিয়ে কাজকরায়তো ‘একটা চ্যালেঞ্জ আছে’।

“ইনশাল্লাহ, আগে ব্যাংকে বসি। সবার সাথে আলোচনা করি। আশা করিসবার সহযোগিতা নিয়ে প্রধান কাজটা হবে- আগে ‘ট্রাস্ট বিল্ডিং’ ব্যাংকিং খাতে। শৃঙ্খলা আরও ফিরায়ে নিয়ে আসা। নিশ্চয়ই আগেরগভর্নর (আহসান এইচ মনসুর) অনেকখানি নিয়ে আসছে, আরও নিয়েআসা।”
তার ভাষ্য, “আরেকটা হচ্ছে আমাদের যেটা প্রধান থাকবে যে প্রবৃদ্ধিরলক্ষ্য করে আমাদের অর্থনীতিকে যতটুকু রান করা যায়। আপনি জানেনযে ঋণের প্রবৃদ্ধি কমে আসছে, তাই না? তো, এরজন্য চেষ্টা করা- সুদেরহারকে কমায়ে নিয়ে আসা। এই কাজগুলো করা।”

তাকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রথম কোনোব্যবসায়ী গভর্নর হচ্ছেন।  পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারেরব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশসংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেনতিনি।

বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এইপ্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হল, যা এ খাতসংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে।

চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারিকরেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকেবাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয়ব্যাংক খাতের সংস্কারের কাজ।

দেড় বছরের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার আলাদা প্রজ্ঞাপনজারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেখানে তার নিয়োগের অবশিষ্টমেয়াদ বাতিল করার কথা বলা হয়েছে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনাপরিচালক ও সিইও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯১সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অববাংলাদেশ (আইসিএমএবি) থেকে তিনি এফসিএমএ করেন মোস্তাকুর।৩০ বছরের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। 
নতুন দায়িত্বে যোগ দিতে ইতিমধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান হেরা সোয়েটারগার্মেন্ট ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বলে তুলে ধরেন তিনি।সবশেষ শুধু এ প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি।
হবু গভর্নর হিসেবে তার করণীয় বিষয়ে জানতে চাইলে মোস্তাকুর রহমানবলেন, “আমাদের আগে কাজ করতে হবে। মানে আমরা কথা বলেফেললাম, কাজ করতে পারলাম না–এরকম যাতে না হয়। আগে কাজকরি, দোয়া করেন। সবার সহযোগিতা চাই।”

ব্যবসায়ী কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা না গেলেও পেশাজীবীহিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য হিসেবে ছিলেন মোস্তাকুর রহমান।পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংকবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকেকাজ করে আসছিলেন তিনি। 
১৯৬৬ সালে ঢাকায় তার জন্ম; বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলারজামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন ছিলেনথানা বিএনপির সিনিয়র 

বাণিজ্য

আরও পড়ুন