পবিত্র মাহে রমজান উপলক্ষে শখ ও সানন্দা (Hobby & Enjoy) সংগঠনের উদ্যোগে সোমবার (২ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে ইফতার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার এডমিন মুনমুন রহমান, সিনিয়র এডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, এডমিন আল-হাসান রিয়াজ ও আতিকুর রহমানসহ গ্রুপের একটিভ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আনজুমান আরা শিল্পী, খন্দকার শেলী আফরোজ, মোঃ খাইরুস সাদেকীন, তাহমিনা সাদেকীন, ফাহিমা ফারজানা সিমিন প্রমুখ।
‘শখ, সাহিত্য ও ভ্রমণের বন্ধনে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের ৬ অক্টোবর যাত্রা শুরু হয় অলাভজনক ফেসবুক গ্রুপ শখ ও সানন্দা (Hobby & Enjoy)। প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষরোপণ, সাহিত্য চর্চা ও ভ্রমণ নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।