• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৩:১৬
শিরোনাম
হোম / বাণিজ্য
রিপোর্টার : অনলfইন ডেস্ক:

১১ সেপ্টেম্বর সোনারগাঁওয়ে বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স


১১ সেপ্টেম্বর সোনারগাঁওয়ে বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স

প্রিন্ট ভিউ

বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির (বিএসইউ) ৩৮তম জাতীয় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১১ সেপ্টেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন বিএসইউ-এর প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এ করীম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ ফওজিয়া মোসলেম এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন অ্যান্ড বায়োলজির 'সেন্টার অব এডুকেশন'-এর ডিরেক্টর অধ্যাপক ডা. কানু গোপাল বালা

সম্মেলনকে সফল করতে ভিয়েতনাম থেকে অধ্যাপক কিউপি বাও নগুয়েন, পাকিস্তান থেকে অধ্যাপক মেরি অ্যান্ড্রেয়াস ও ওয়াসিম হামিদ, ভারত থেকে অধ্যাপক কুলদীপ সিং, অধ্যাপক দিনেশ পি সিং ও অধ্যাপক রবি প্রকাশ এবং শ্রীলঙ্কা থেকে অধ্যাপক শ্রী রঞ্জনসহ আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞগণ অংশ নেবেন

আয়োজকরা জানান, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বিএসইউ বর্তমানে আল্ট্রাসনোগ্রাফির প্রসারে দেশের বিভিন্ন শহরে ৬টি অনুমোদিত প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করছে। এবারের সম্মেলনে সারাদেশ থেকে প্রায় দুই শতাধিক সোনোগ্রাফিস্ট অংশগ্রহণ করবেন

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. রায়হান হোসেন এবং মহাসচিব অধ্যাপক ডা. শংকর কুমার বিশ্বাস এক যৌথ বার্তায় দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ও গবেষণায় এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন


বাণিজ্য

আরও পড়ুন