• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ , রাত ০৯:১৯
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

খাগড়াছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী চুরি


খাগড়াছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী চুরি

প্রিন্ট ভিউ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন জিনিস চুরি হয়েছে।

বুধবার রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ায় অবস্থিত বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ।

তিনি বলেন, রাতের আঁধারে মন্দির থেকে প্রতিমার স্বর্ণের আংটি, বেসলাইট, লকেট, গলার সেট, চেইন, চুড়ি, মাথার তাজ ও রুপার আংটিসহ পিতল-কাঁসার প্রতিমা এবং পূজার বিভিন্ন জিনিস চুরি হয়েছে। এসব সামগ্রীর মূল্য পাঁচ লাখ টাকার বেশি।

ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।

ওসি বলেন, প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

আরও পড়ুন