• ঢাকা
  • সোমবার , ২৯ জুন ২০২৬ , রাত ১২:১৮
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
নীলফামারীতে ক্যাডেট এএসআই প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত

নীলফামারীতে ক্যাডেট এএসআই প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত

প্রিন্ট ভিউ

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে  ২৮ জুন, ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র)পদে নিয়োগ পরীক্ষা-২০২৬  এর প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম নীলফামারী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।  উক্ত প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ১৬০০ মিটার দৌড় (পুরষ), ১০০০ মিটার দৌড় (নারী), লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন। 

নীলফামারী জেলার  পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, বাছাইপর্বে উত্তীর্ণ সকলেকে ৩য় দিনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং শুধুমাত্র শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কেউ কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামী (২৯ জুন ২০২৬) তারিখ ২য় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করবেন।

সারাদেশ

আরও পড়ুন