• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৩:১৭
শিরোনাম
হোম / রাজনীতি
রিপোর্টার : শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি-

ডা. বাচ্চু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি


ডা. বাচ্চু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি

প্রিন্ট ভিউ

অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার  জাতীয় সংসদে সংসদ সদস্য চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি  এই কমিটি গঠনের প্রস্তাব করলে মহান সং কমিটি গঠন করা হয়।

অধ্যাপক ডাক্তার  রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি ড্যাবের উপদেষ্টা পরিষদের সদস্য। ব্যক্তি জীবনে সৎ ও আদর্শবাদী এ রাজনীতিবিদ আজীবন মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ত্রয়োদশ  সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গাজীপুর ৩ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

চিকিৎসা বিষয়ক অভিজ্ঞ এ চিকিৎসক রাজনীতিবিদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে নির্বাচিত করায় স্বাস্থ্য বিভাগে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার এ নিয়োগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাজীপুরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

চিকিৎসা সেবায় অভিজ্ঞতার আলোকে  অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু দেশের সাধারণ প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করবেন।

রাজনীতি

আরও পড়ুন