মুকসুদপুর(গোপালগঞ্জ) সংবাদদাতাঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় সদ্য নির্মানাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা না দেওয়ায় কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের মালিক আবু জাফর মুন্সী অভিযোগ করেন।
তিনি জানান, সম্প্রতি দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের ফজলু শেখ ও আজিজল শেখ সহ কিছু ব্যক্তি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে। তবে কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম প্রতিবন্ধকতা সৃস্টি করে। এতে প্রতিষ্ঠানটির উন্নয়ন কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বলেন, এলাকায় এ ধরনের চাঁদাবাজির ঘটনা উদ্বেগ জনক। গ্রামিণ পর্যায়ে এমন একটি প্রতিষ্ঠান বাঁধাগ্রস্ত হলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিবেন এবং প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে অভিযুক্ত ফজলু শেখ ও আজিজল শেখের মোবাইল নাম্বারে বারবার কল দিলে রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।