• ঢাকা
  • রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৭
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : জেলা প্রতিনিধি,কুমিল্লা
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রিন্ট ভিউ

একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী  আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ১১টায় তিনি  নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বীরত্বগাঁথা ও কর্মজীবন: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি [সেক্টর নম্বর- ০২] সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সেনা প্রধান, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা/উপজেলা প্রশাসন  তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় নিজ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সেনা প্রধান, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা  'গার্ড অব অনার' প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে কফিনটি জাতীয় পতাকায় আবৃত করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সারাদেশ

আরও পড়ুন